কাবুল থেকে কোলকাতা: সম্পর্ক, স্মৃতি ও পরিচয়
আগডুম-বাগডুম খেলা ফেলে ‘কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা’ বলে ছুটে গিয়েছিল মিনি। “ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঘাড়ে, হাতে গোটাদুই-চার আঙুরের বাক্স, এক লম্বা কাবুলিওয়ালা”– শুরুতে রবীন্দ্রনাথ সেই কাবুলিওয়ালার বর্নণা দিয়েছিলেন এভাবেই।








